প্রাথমিক থেকে বাদ ‘সহকারী শিক্ষক’, নতুন পদবি হচ্ছে শুধু ‘শিক্ষক’, পরিবর্তন আরও ৪ পদে

১৫ জুলাই ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০১:৩৬ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নাম পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রস্তুাবনা জনপ্রশাসন সচিব বরাবর পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের তথ্য, অধিদপ্তরের ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

সুপারিশকৃত প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’। ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে; দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারা দেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়েই করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যাতে বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে দেশে ১ লাখ ১৪ হাজার ৬৩০টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৬ হাজার ৫৬৭টি। বর্তমানে বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১.২৯টি।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950