বন্যার্তদের সহযোগীতায় দেড় কোটি টাকা দিলো গণশিক্ষা মন্ত্রণালয়

২৮ আগস্ট ২০২৪, ১২:০১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর দুর্দশাগ্রস্ত জনগণকে মানবিক সহায়তার জন্য দেড় কোটি টাকা অর্থ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। 

মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ জমা দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ  এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা
  • ১১ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১১ আগস্ট ২০২৬
মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬