ধর্ষকদের শাস্তি দাবিতে আজ মাঠে নামছেন নুর-রাশেদরা

৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ AM
আন্দোলনে নুর-রাশেদরা

আন্দোলনে নুর-রাশেদরা © ফাইল ফটো

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সহ সব ধর্ষকদের শাস্তি চেয়ে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে আজ (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে যোগ দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

সংগঠনটির যুগ্ম আহবায়ক ফারুক হাসান বলেন, বিক্ষোভ কর্মসূচি দুপুর ১২টায়, এরপর সেখান থেকে গণপদযাত্রা করবে তারা। সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উপস্থিত থাকবেন বলে জানান তিনি। 

সংগঠনটির অন্য নেতারা জানান, সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা গৃহবধূ নির্যাতন ও খাগড়াছড়িতে তরুণী সকল ধর্ষণের বিচার চেয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে একই নির্যাতনের প্রতিবাদে সংগঠনটির সিলেট শাখা আন্দোলেন নেমেছিল।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence