ফেনী জেলা ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

০৯ নভেম্বর ২০১৯, ০২:০৩ PM

© ফাইল ফটো

শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী জেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সংগটনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান ও সদস্য জাহিদ হোসেন ইমন। আজ শনিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান ও সদস্য জাহিদ হোসেন ইমনকে ছাত্রদল থেকে বহিস্কার করা হলো।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান ও সদস্য জাহিদ হোসেন ইমনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হলো।

সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তাদের সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬