একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ PM
সাদিক কায়েম ও নাসীরুদ্দিন পাটওয়ারী

সাদিক কায়েম ও নাসীরুদ্দিন পাটওয়ারী © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামকে সরিয়ে দিয়ে ঢাকসু ভিপি ও ঢাকা দক্ষিণের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের পাশের চেয়ারে বসেছেন আরেক সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের সময় গণসমাবেশে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া এক ভিডিও থেকে জানা যায়, নাসীরুদ্দিন পাটওয়ারী মঞ্চে উঠেই শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামকে বিনয়ের সাথে উঠে যেতে বলেন। এসময় সাদিক কায়েমের সাথে বসার জন্য শিবির সভাপতির কাছে আবদার করেন। 

শিবিরের সভাপতি সাদ্দাম কিছু জিজ্ঞাসা না করেই তার নির্ধারিত চেয়ার ছেড়ে দিয়ে পাটওয়ারীকে সাদিক কায়েমের পাশে বসার সুযোগ করে দেন।

তারপর নাসীরুদ্দিন পাটওয়ারী সাদিক কায়েমের পাশের চেয়ারে গিয়ে বসেন। সাদিক কায়েমের পাশে বসার পর পাটওয়ারীকে খুব আনন্দিত দেখা গেছে। এ সময় তারা ২ জনেই নানা খোশ গল্প ও আড্ডায় মেতেছিলেন।

গণ-জমায়েতে থাকা অনেকেই ধারণা করছেন, তারা ২ জনে নির্বাচন নিয়ে কথা-বার্তা বলেছেন। এমনকি একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬