ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি 

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ PM
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি © সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা করেছে এনসিপি। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম। সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গত সোমবার ঢাকা উত্তর থেকে নিজের ভোটার এলাকা পরিবর্তন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এর আগে অবশ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। এদিকে গেল জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ নির্বাচন করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তখন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের সঙ্গে অল্প ব্যবধানে হেরেছেন তিনি। এবার সেই ভোট ব্যাংককে টার্গেট করে মাঠ গোছাতে পারেন তিনি।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সবার আগে গুরুত্ব পাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ নাগাদ তফশিল হবে বলে ঘোষণা দিয়েছে ইসি। আর স্থানীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। 

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬