রাষ্ট্রপতি হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল

২০ আগস্ট ২০২৬, ০৫:৩৬ PM
জাতীয় সংসদের দৃশ্য

জাতীয় সংসদের দৃশ্য © সংগৃহীত ও সম্পাদিত

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমে জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই দৃশ্য দেখা যায়।

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। ফলাফল অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল অলি পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়।

ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আহ্বান…
  • ২০ অক্টোবর ২০২৬
নতুন চাকরি নিয়ে মা-বাবা-স্ত্রী-কন্যার কাছে ফেরা হলো না আনোয়…
  • ২০ অক্টোবর ২০২৬
‘দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো দাগই ভালো’—ইশরাক প্রস…
  • ২০ অক্টোবর ২০২৬
সাড়ে ৪ লাখ ইয়াবাসহ চার পাচারকারী আটক
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিকের গ্রেড বৈষম্য: আমরণ অনশনসহ ৬ কর্মসূচি সহকারী শিক্…
  • ২০ অক্টোবর ২০২৬
প্রতারণার দায়ে নবীন ফ্যাশনকে জরিমানা
  • ২০ অক্টোবর ২০২৬