ব্যাটারিচালিত অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

১৩ আগস্ট ২০২৬, ০৩:২১ PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু © টিডিসি সম্পাদিত

অবৈধ ব্যাটারি অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসব অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কারণে বিশেষ করে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। বেশিরভাগ ব্যাটারি অটোরিকশাই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। সরকার এসব অবৈধ সংযোগ বন্ধে চেষ্টা করছে। সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে। বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার সেগুলো প্রতিরোধে চেষ্টা করছে।’

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সংশ্লিষ্টদের হামলার মুখে পড়তে হচ্ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন।

শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘সরকার এ সংকট মোকাবিলায় কাজ করছে। তিনি জানান, ১০ থেকে ১২ দিন আগে একটি এলএনজি বহনকারী এফএসআরইউর (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) জন্য অর্ডার দেওয়া হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

আরও দেখুন: সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

এসব প্রকল্প ২০২৯ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় দেশে তেল সরবরাহ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। তিনি জানান, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬