এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান

০৮ আগস্ট ২০২৬, ০৬:২৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে মিশে গিয়ে তাদের শিশু সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, এনসিপির এই জামায়াতপ্রীতির কারণেই তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী দল ছেড়েছেন। ফলে বর্তমানে বাংলাদেশে এনসিপি বলতে কার্যকর কিছু নেই।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহাসিক মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতৃত্বের কঠোর সমালোচনা করে রাশেদ খান অভিযোগ তোলেন, জুলাই গণঅভ্যুত্থানের ‘ক্রেডিটবাজি’ করছে দলটির নেতারা। তিনি বলেন, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম নিজেদের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড দাবি করলেও প্রকৃতপক্ষে মাহফুজ আলম ছিলেন নাহিদের রাজনৈতিক উপদেষ্টা। তবে গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণার প্রেক্ষাপট এ দেশের সাধারণ জনগণই তৈরি করেছিল বলে তিনি স্বীকার করেন।

জামায়াতের আমিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শফিকুর রহমান গণঅভ্যুত্থানের পরপরই প্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেইমানি করেছিলেন। একই সাথে তিনি উল্লেখ করেন, পূর্বে জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলা এনসিপি পরবর্তীতে তাদের পকেটবন্দি হয়েছে এবং নির্বাচনে এনসিপি প্রার্থীদের যাবতীয় খরচও জামায়াতই বহন করেছে।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল কোনো সুযোগ-সুবিধা না পেলেও বিএনপি সরকার বর্তমানে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সরকারি দলের সমান সুযোগ-সুবিধা ও মূল্যায়ন দিচ্ছে। তা সত্ত্বেও জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে অযথা বিষোদগার করছেন।

পরিদর্শনকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬