কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয় নেতা 

০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৬ PM
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি © টিডিসি ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি গালিও দেখতে পান বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন আমাকে গালি দিলে আমার কোনো ক্ষতি নেই বরং লাভ আছে, আমার গুনাহ মাফ হয়ে যায়। 

শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান  এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেকেই নেতিবাচক সমালোচনা করেন। তাদের সমালোচনাকে আমলে নিয়ে বিনয়ের সঙ্গে জবাব দিতে হবে। তারা আমাদের প্রতি যে ভাষায় কথা বলে আমরাও যদি তাদের ভাষায় কথা বলি তাহলে আমাদের মাঝে আর পার্থক্য থাকল কোথায়?

সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া সমালোচনা নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে। এটা হওয়া উচিত নয়। আমরা এধরণের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত এবজর্ভ করে নেব। কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারোর ওপর চালাব না। আমরা সবাইকে সম্মান করি। গালি দিলেও সম্মান করবো, দোয়া করলেও সম্মান করবো। কেউ যদি আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬