শিক্ষার্থীদের দমনের বিষয়ে রিজভীর বরাতে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হল ভুয়া ফটোকার্ড

১৪ জুলাই ২০২৬, ০৮:৩৯ PM
ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ফটোকার্ড

ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ফটোকার্ড © সংগৃহীত

‘এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যাসিষ্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ এমন বক্তব্যসহ বিএনপির অফিসিয়াল প্যাডে দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ছবি ও স্বাক্ষর যুক্ত ভুয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে রিজভী আহমেদের নামে এই ভুয়া বিবৃতি ছড়িয়ে দেওয়া হয়। রিজভীর বরাতে ফটোকার্ডের মাধ্যমে এতে বলা আরও বলা হয়, ‘এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যাসিষ্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে! এদেরকে কঠোরহস্তে দমন করা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এ বিষয়টিকে ফেক দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার ছবি ও নাম ব্যবহার করে আজ ১৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য সম্বলিত ফটোকার্ড পোষ্ট করে-যা নিম্নে দেখানো হলো। 

ফেসবুকে পোষ্টকৃত ফটোকার্ডের উক্ত বক্তব্যের সঙ্গে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। অসুদুপায় অবলম্বনকারী কুচক্রীমহল কর্তৃক প্রদত্ত এ ধরণের ভূয়া ও হীন উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
লঞ্চের ভাড়া বাড়ল ৭ দশমিক ৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে যোগ হচ্ছে নতুন ৪ বই, হবে না বার্ষিক পর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও ৩ জেলার ১০০ স্কুলের গণিত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬