শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়েম

১৪ জুলাই ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩২ PM
বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমস

বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমস © সংগৃহীত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক ( সাদিক কায়েম)। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ বিষয়টি জানান তিনি। 

সেখানে সাদিক কায়েম জানান, দেশের জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক নানা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের ছাত্রসমাজ ও সাধারণ দেশবাসীর প্রত্যাশার কথা জামায়াত আমীরের কাছে তুলে ধরেন। বিশেষ করে, গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা নদী বাঁচানোর দাবিতে সোচ্চার ভূমিকার জন্য বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি চট্টগ্রামের সাম্প্রতিক বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা স্বচক্ষে দেখে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার মানবিক উদ্যোগের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর গৃহীত বিভিন্ন প্রজেক্টের খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান এবং শিক্ষার্থীদের অধিকার ও জাতীয় দায়িত্ব পালনে ডাকসুর অব্যাহত প্রচেষ্টার প্রতি সংহতি ও প্রত্যয় ব্যক্ত করেন।

একইসাথে, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, সেন্ট্রাল মসজিদে এসি স্থাপন ও সংস্কার প্রকল্প, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন ক্যান্টিন চালুর উদ্যোগসহ ডাকসুর প্রায় দুই ডজন প্রকল্প আটকে রাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক অসহযোগিতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে দৃশ্যমান কোনো বরাদ্দ না রাখায় তিনি চরম বিস্ময় প্রকাশ করেন।

ভিপি সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, সেশনজট নিরসন ও শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে আগামী দিনগুলোতেও সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দুই মাস নেই ট্রেজারার, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন …
  • ১৪ জুলাই ২০২৬
সংসদের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ
  • ১৪ জুলাই ২০২৬
চবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্…
  • ১৪ জুলাই ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিষয়ে সুখবর দিলেন ‍শিক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরগুনায় শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence