বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

১০ জুলাই ২০২৬, ১১:২৫ PM
গাড়ি ভাংচুর

গাড়ি ভাংচুর © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সধারণ সম্পাদকের দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনায় কেউ হতাহত হয়নি। সংসদ সদস্য মহোদয়ের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬