বাড়ছে জ্বালানি তেলের দাম, রাজধানীতে হারিকেন মিছিল করবে এনসিপি

০১ জুন ২০২৬, ০৪:৩৪ PM
জাতীয় নাগরিক পার্টির লোগো

জাতীয় নাগরিক পার্টির লোগো © সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হারিকেন মিছিলের ডাক দিয়েছে এনসিপির জাতীয় যুবশক্তি। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পরীবাগে মেঘনা পেট্রোল পাম্পের সামনে প্রেস ব্রিফিং ও হারিকেন মিছিল করবে দলটি। 

হারিকেন মিছিলে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। 

এসময় যুবশক্তির ঢাকা মহানগরের নেতারাও উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে রবিবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়।

ট্যাগ: এনসিপি
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬