জামিনে মুক্তির পর, ফের কারাফটক থেকেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

০৯ মে ২০২৬, ১০:২৮ AM , আপডেট: ০৯ মে ২০২৬, ১০:৩৬ AM
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রাশিদুল আলম

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রাশিদুল আলম © টিডিসি ফটো

দীর্ঘ ৯ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও শেষ রক্ষা হলো না ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রাশিদুল আলমের। বুধবার বুধবার (৭ মে, ২০২৬) বিকেলে ঝিনাইদহ জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, জে এম রাশিদুল আলম একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করলে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তার মুক্তির আদেশ কার্যকর হয়। 

তবে কারাগারের প্রধান ফটক দিয়ে বাইরে পা রাখার কয়েক মিনিটের মধ্যেই সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও হেফাজতে নেন।

আইনশৃঙ্খলা বাহিনীর জানিয়েছে, পূর্বের একটি সহিংসতার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এটি সম্পূর্ণ নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের একাংশ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযোগ অস্বীকার করে একে আইনি প্রক্রিয়া বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, কারাগারের সামনে উপস্থিত রাশিদুল আলমের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, দীর্ঘ প্রতীক্ষার পর জামিন মিললেও জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9