নুসরাতের জন্য শুভকামনা জানালেন মনিরা শারমিন, তবে...

০৪ মে ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০২:২২ PM
মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম

মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তার সহকর্মী নুসরাতকে শুভকামনা জানিয়েছেন। একইসঙ্গে রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) দুপুর ১টা ১১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মনিরা শারমিন লেখেন, নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়াইছে। জুলাইয়ের উত্তাল সময়ে সে রাজপথে ছিল। তার জন্য শুভকামনা।

তিনি আরও লেখেন, আজকে উচ্চ আদালতে রিটের শুনানি দুপুর ৩ টায়। সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার পক্ষে আমার নিজের এই আইনি লড়াইটা করা। এমপি যেই হোক সেটা নিয়ে আমি চিন্তিত না, বরং এই আইনি লড়াইটা আমি চালিয়ে যেতে চাই কারণ, এই আইনটা স্পষ্ট হলে অনেক শিক্ষিত তরুণের রাজনীতিতে আসার পথ সুগম হবে। আমি রাজনীতিবিদ, অসঙ্গতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার কাজ। এটা ঠিকমত করতে পারাই আমার জন্য সফলতা। আমার এই লড়াই যদি একজন তরুণকেও অনুপ্রাণিত করে, সেটাই আমার সার্থকতা। 

তিনি আরও লেখেন, ক্যারিয়ার স্যাক্রিফাইস করে শিক্ষিত তরুণরা দেশ গড়ার কাজে আসতে পারুক। রাজনীতি ধান্দাবাজি, চাঁদাবাজির জায়গা না বরং ত্যাগের জায়গা- এটা প্রতিষ্ঠিত হোক আমার এই লড়াইয়ের মাধ্যমে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মনিরা শারমিন গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিট আবেদন শুনানির জন্য আজ কজলিস্টে (কার্যতালিকায়) রয়েছে। হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence