কোটিপতি জামায়াতের এমপি প্রার্থী সাবিকুন্নাহার মুন্নী, মোট সম্পদ কত?

২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM
অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী

অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা সাবিকুন্নাহারের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা। বছরে আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা দেখালেও তার কাছে নগদ ১ লাখ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ আছে।

হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের ১৩ ভরি সোনা আছে। একটি প্রাইভেট কার আছে, যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা। এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহারের কোটি টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি আছে। আর নিজ প্লটে ভবন নির্মাণ বাবদ ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার সম্পত্তি আছে।

স্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় দেখা গেছে, সাবিকুন্নাহারের স্বামীও উল্লেখযোগ্য সম্পদের মালিক। তার নামে থাকা অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার স্বামীর নামে থাকা স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি টাকা।

ট্যাগ: জামায়াত
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950