বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন যারা

২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM
এনসিপিতে যোগ দিলেন সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার ও কন্টেন্ট ক্রিয়েটর কাফিসহ অনেকেই

এনসিপিতে যোগ দিলেন সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার ও কন্টেন্ট ক্রিয়েটর কাফিসহ অনেকেই © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইসহাক সরকার, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, এক্টিভিস্ট মহিউদ্দিন রনি, শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, বাংলাদেশ জনতা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহেলসহ অন্যান্যরা। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার'স ইনস্টিটিউটে এক অনড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগ দেন তারা। এসময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ অন্য নেতারা ফুলেট মালা পড়িয়ে তাদের বরণ করে নেন।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন। আমরা সবাইকে বলছি—ঐক্যবদ্ধ হতে হবে, সুসংগঠিত হতে হবে এবং জনগণের পক্ষে দাঁড়াতে হবে।’

বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে দাবি করে নাহিদ বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এই অবস্থায় জনগণের পাশে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা খুব শিগগিরই সংস্কারের পক্ষে গণভোট বাস্তবায়নের জন্য কাজ করব।’

তিনি এনসিপিতে যোগদান করা সকলকে স্বাগত জানিয়ে বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণের অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিচ্ছেন—তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।’

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9