জামায়াত প্রার্থী অনিয়মের অভিযোগের পর এক আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ PM
ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবদুল মান্নান

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবদুল মান্নান © ফাইল ছবি

ঢাকা-৬ (১৯৭) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবদুল মান্নান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে এ অভিযোগ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আসনটির ব্যালট আলাদা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবদুল মান্নান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল অনিয়মের অভিযোগ আমলে নিয়ে হাইকোর্ট এই আসনের ব্যালট আলাদা সংরক্ষণের নির্দেশ দিয়েছে। আপিল গ্রহণ করে পরবর্তীতে শুনানির জন্য  মঞ্জুর করেছে।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছিলেন আবদুল মান্নান। আবেদনে তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং ফলাফল টেম্পারিং  সংঘটিত হয়েছে বলে তার কাছে বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণ রয়েছে। 

অভিযোগে বলা হয়, বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র বা প্রিজাইডিং অফিসারের বিবরণীর স্পষ্ট অসংগতি দেখা গেছে। কিছু ব্যালট বা ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ফলাফল ঘোষণার আগে ও পরে প্রকাশিত তথ্যের মধ্যেও দৃশ্যমান পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়। 

আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় উদ্বেগ জামায়াতের

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনেক কেন্দ্রে কোনো বাতিল ভোট না থাকা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় অস্বাভাবিক। প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া পূর্বে ঢাকা-৬ আসনের সংশ্লিষ্ট থানার নির্বাচনী অফিস প্রার্থী ইশরাক সাহেবের ব্যক্তিগত স্থাপনা ‘দিগন্ত টাওয়ারে’ স্থাপিত হওয়ায় তা স্থানান্তরের জন্য প্রতিকার চাওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

কিছু ক্ষেত্রে ফলাফল প্রদানে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়কে নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী আখ্যা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা রক্ষায় ঢাকা-৬ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে আসনটির ভোট পুনর্গণনা এবং ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9