চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে পেলেন ১৬৭টি অভিযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ AM
 পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু © টিডিসি ফটো

নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও অনলাইন অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী জানান, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।

তিনি জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে অভিযোগ ওয়েবসাইটে দাখিল করার আহ্বান জানান।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে একটি হটলাইন চালুর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন এবং জানান, এলাকাকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে তিনি বদ্ধপরিকর।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রীবিহীন থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার এ দায়িত্ব জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9