নেত্রকোনা-৩ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৬ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে; বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দুয়া ও আটপাড়া   মোট ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৬৭৮টি। 

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এ আসনে ন্যূনতম ১৮ হাজার ৬১৪ ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয়।

দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী  ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র  প্রার্থী দেলোয়ার হোসেন ভূঞা  পেয়েছেন ৬৮ হাজার ৯৬১ ভোট। ফলে ৪৯ হাজার ৫০৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম হিলালী।

আরও পড়ুন: জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শুরু, সভাপতিত্বে শফিকুর রহমান 

কেন্দুয়া  উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম  এবং আটপাড়া  উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহনুর রহমান । পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান  বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এদিকে ধানের শীষ,ঘোড়া  ও দাঁড়িপাল্লা ছাড়া বাকি তিন প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির  মনোনীত  আবুল হোসেন তালুকদার  (৫৭৪ ভোট), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত - জাকির হোসেন  (২৭৬০ ভোট) এবং ইসলামি ফ্রন্ট বাংলাদেশ মনোনীত শামছুজ্জোহা (৩৫৮ ভোট)।

সব মিলিয়ে নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার বাইরে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন এবং ব্যাপক ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারান।

‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9