নেতাকর্মীশূন্য কার্যালয়ে হাজির হলেন জামায়াত আমির

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM
ড. শফিকুর রহমান

ড. শফিকুর রহমান © সংগৃহীত

মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের আমির ড. শফিকুর রহমান। তবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো বক্তব্য দেননি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্যালয়ে দেখা গেছে। 

গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন কার্যালয়টির সামনে যে কর্মচাঞ্চল্য ও ভিড় লক্ষ্য করা গিয়েছিল, আজ সেখানে গিয়ে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। নির্বাচন চলাকালীন সময় থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়ার পরও মধ্যরাত পর্যন্ত দলটির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন। কিন্তু আজ সেখানে একেবারেই নির্জন পরিবেশ বিরাজ করছে।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬