৫৭ কেন্দ্রে সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে এনসিপির আখতার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ PM
 আখতার হোসেন

আখতার হোসেন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টির ফলাফলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাড়ে ১৫ হাজার ভোটে এগিয়ে আছেন।

প্রাপ্ত ফল বিশ্লেষণে দেখা যায়, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ ভোট। এ হিসেবে এই ৫৭ কেন্দ্রে আখতার হোসেন ১৫ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট। বেসরকারি এই ফলাফলে আখতার হোসেনের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬