নরসিংদী-১ আসনে একই কেন্দ্রে ভোট দিলেন জামায়াত ও বিএনপির প্রার্থী

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ PM
 এক সঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করছেন খায়রুল কবির ও ইব্রাহীম ভূঞা

এক সঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করছেন খায়রুল কবির ও ইব্রাহীম ভূঞা © টিডিসি

নরসিংদী-১ (সদর) আসনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একই কেন্দ্রে ও প্রায় একই সময়ে ভোট দিয়েছেন জামায়াত ও বিএনপির দুই প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন সকাল সাড়ে আটটার দিকে তারা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার আগে কেন্দ্রের ফটকের সামনে দুই প্রার্থী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। এ সময় তাদের হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলতে ও হাস্যরসে মেতে উঠতে দেখা যায়।

ওই দুই প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইব্রাহীম ভূঞা। তারা দুজনই ওই কেন্দ্রের ভোটার এবং তাদের বাড়ি চিনিশপুর ইউনিয়নে।

কেন্দ্র এলাকায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে দুই প্রার্থী কেন্দ্রে আসেন এবং ভোট দেওয়ার আগে কিছু সময় কেন্দ্রের বাইরে আলাপচারিতায় ব্যস্ত থাকেন।

আলাপকালে ইব্রাহীম ভূঞা চরদীঘলদী এলাকার পরিস্থিতির দিকে খেয়াল রাখার কথা উল্লেখ করলে খায়রুল কবির বলেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। কেউ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ আশপাশের এলাকায় সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9