বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ AM
জাতীয় পার্টির নেতা আতাউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ

জাতীয় পার্টির নেতা আতাউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ © সংগৃহীত

গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলায় নির্বাচনী প্রচারের চূড়ান্ত মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পালাবদলের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাঘাটায় দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার (আতা) বিএনপিতে যোগদান করেছেন। তার সঙ্গে জাতীয় পার্টির আরও প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী একযোগে এই দলবদলে অংশ নেন।

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় সাঘাটার ডাকবাংলা বাজার সংলগ্ন স্থানে এক যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপির রাজনীতিতে শরিক হন।

আতাউর রহমান সরকার জাপার কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাপার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নও বিএনপিতে যোগ দেন। রাজনৈতিক মহল মনে করছেন, আতাউর রহমানের মতো একজন হেভিওয়েট নেতার এই দলত্যাগ সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনতে পারে।

যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬ নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গাসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9