কুড়িগ্রাম-২ আসনে ৭৬ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছেন ১১ দলের প্রার্থী

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ PM
১১ দলীয় জোটের প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ

১১ দলীয় জোটের প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনের ৭৬টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করেছেন আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ। ভোটকেন্দ্রগুলোকে  ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি। গতকাল সোমবার  (৯ ফেব্রুয়ারি) তিনি লিখিত আবেদন করেন। 

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম-২ আসনের আওতাভুক্ত বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবে সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এসব কেন্দ্রে অতীতের নির্বাচনে সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোটগ্রহণে বাধার ঘটনা ঘটেছে। উল্লিখিত ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভোটগ্রহণ ও গণনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার, বিজিবি ও প্রয়োজনে সেনাবাহিনীর মোতায়েন নিশ্চিত করতে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন ও কঠোর নিরাপত্তা বলয় তৈরির দাবি জানান তিনি।

আতিক মুজাহিদ গণমাধ্যমকে বলেন, আমরা একটি দলের নেতা-কর্মীদের ব্যবহার দেখে আশংকিত, তারা পতিত দলের কায়দায় এগোচ্ছে। আমাদের লোকজনেরাও প্রস্তুত আছে, ভোট চুরির ইতিহাস আর পুনরাবৃত্তি হবে না। আমরা প্রশাসনকে বাড়তি নজরদারির অনুরোধ জানিয়েছি।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9