জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের সাথে কাজ করতে ইচ্ছুক: জামায়াত আমির

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ AM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

চলতি বছরের বিশ্বের সবচেয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা নির্বাচনগুলোর একটি হতে যাচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। 

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, এটি হবে এই বছর বিশ্বের সবচেয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা নির্বাচনগুলির মধ্যে একটি। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কেবল কে জিতবে তা নয়, প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে তা দেখার জন্যও।

তিনি লেখেন, আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ বিতর্ক করবে এবং ভোট দেবে নীতিমালার উপর ভিত্তি করে, পেশীশক্তি দেখে নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আর কোনও প্রান্তিক রাজনৈতিক শক্তি নয়; বরং এটি এখন একটি মূলধারার দল। একটি অবাধ ও সুষ্ঠু ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে জনগণ আমাদেরকে যে দায়িত্ব দেবে আমরা তাই পালন করব।

জামায়াত আমির বলেন, ‘সরকারে নির্বাচিত হলে, স্থিতিশীলতা এবং সুষ্ঠু শাসনকার্য নিশ্চিত করার জন্য জাতীয় স্বার্থে আমি সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে ইচ্ছুক।’

তিনি লেখেন, ‘আমাদের প্রধান বিরোধীদের কাছ থেকে জনগণ এটা জানার দাবী রাখে যে যদি তারা না জেতে, তাহলে তারা কি জনগণের রায়কে সম্মান করবে এবং বিরোধী দলে গঠনমূলক ভূমিকা পালন করবে? এবং ফলাফল যাই হোক না কেন, তারা কি জনগণের সেবা করার জন্য দেশে থেকে যাবে?’

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950