ঢাকা ১৫-তে হকারকে ব্যারিস্টার শাহরিয়ারের এক হাজার টাকার নোট দেওয়ার ভিডিও ভাইরাল

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ PM
ভিডিও থেকে নেয়া ছবি

ভিডিও থেকে নেয়া ছবি © টিডিসি সম্পাদিত

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর জন্য ভোটে চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। ভিডিওতে রাস্তার ভ্যানে করে সবজি বিক্রি করেন এমন একজনের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। কথা শেষে ওই বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে যান ব্যারিস্টার শাহরিয়ার।

ভিডিওতে দেখা যায়, বয়স্ক ওই ব্যাক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান, ব্যবসা কেমন হচ্ছে, বয়স্ক ব্যক্তি উত্তর দেন মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তরে ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না। সবাই ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কী করে বয়... এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা আছে ভালো করার? আকিসঙ্গে তিনি জিজ্ঞেস করেন রিজিকের মালিক কে? আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে এর মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে?...... পরে চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট গুজে দেন।

ভিডিওর বিষয়টি নিয়ে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আমার। তিনি বলছিলেন তার সারাদিন বিক্রি হয়নি। আমি মানবিক দিক বিবেচনায় তাকে এক হাজার টাকা দিয়েছি। এটা সব ক্যামেরার সামনেই। এক্ষেত্রে তার কাছে আমি তো ভোট চাইনি। এই ব্যাক্তির আগেপরে আমি ছোট ছোট বাচ্চাদেরও খেলার সামগ্রী কিনতে টাকা দিয়েছি। এগুলো সব অনেকগুলো ক্যামেরার সামনেই দিয়েছি।

এদিকে ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে, নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাদা বা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না।

ট্যাগ: জামায়াত
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তর…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠানে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে সাফল্য, বাং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা বোর্ডকে দলীয়করণের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: সারজি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপের সেমিফাইনালে কোন দলের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9