নির্বাচনী প্রচারণায় কেউ কারো বিরুদ্ধে কটূকথা না বলায় প্রধান উপদেষ্টা সন্তুষ্টি

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ AM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের কটূকথা না বলায় সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই ইতিবাচক পরিবর্তনের কথা জানান বলে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক শিষ্টাচারের এই পরিবর্তন বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসের জন্য একটি অত্যন্ত ভালো দিক।

বৈঠকে প্রধান উপদেষ্টার পর্যবেক্ষণ তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন’।

প্রস্তুতি পর্বের অগ্রগতিতে সন্তুষ্টি জানিয়ে মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে এখন আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ’। সামনের দিনগুলোতে এই ধারা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে, শেষ পর্যন্ত ‘নির্বাচন নিরাপদ পরিবেশে হবে’।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬