সরোয়ার তুষারের সঙ্গে জামায়াত কর্মীর বাকবিতণ্ডা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ AM
সরোয়ার তুষারের সঙ্গে জামায়াত কর্মীর বাকবিতণ্ডা

সরোয়ার তুষারের সঙ্গে জামায়াত কর্মীর বাকবিতণ্ডা © সংগৃহীত

নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক জামায়াতকর্মীর বাকবিতণ্ডার হয় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে সরোয়ার তুষার এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

ভিডিওতে দেখা যায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে সারোয়ার তুষার ওই জামায়াতকর্মীকে উদ্দেশে বলেন, আপনি কি জামায়াতের আমিরের চেয়ে বেশি? উত্তরে ওই জামায়াতকর্মী বলেন, আমাদের জনপ্রিয়তা আছে এখানে। আপনি এখানে পাস করবেন, এটা বলতে পারবেন?

সারোয়ার তুষার তখন বলেন, কেন? তাহলে জোট করছেন কেন? ওই জামায়াতকর্মী বলেন, এখানে অন্য দলের দালালি করতেছেন আপনারা।

তুষার বলেন, জোটে ভোট দেবেন না? দালালি আপনারা করতেছেন।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলেন, এই কথা (দালালি) কেমনে কও, মিয়া? এই মিয়া, সভ্যতার সঙ্গে কথা কও। কে দালালি করতে এসেছে? কি কইলা তুমি? তুমি এই কথাটা কেন বললা?

আরেকজন বলেন, এরা (সারোয়ার তুষার) প্রচার করতেছে, এরা প্রচার করুক। এ সময় ওই জামায়াতকর্মী বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে না কি ভোটের কোনো ভ্যালুই হবে না!

উল্লেখ্য, ১১ দলীয় জোট থেকে এনসিপি নেতা সারোয়ার তুষারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে আসনটি থেকে মনোনয়ন তোলেননি দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন নেওয়া জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আমজাদ হোসেন জোটের নির্দেশনা মানেননি। জামায়াত নেতাকর্মীরা আসনটিতে প্রতক্ষ্য ও পরক্ষোভাবে দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছে।

সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬