জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ PM
কর্নেল অলি

কর্নেল অলি © সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘জামায়াতের আমির কোথাও বলেননি যে, আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন, আমি প্রথম বিদ্রোহ করেছি, সেটি তো ঠিকই আছে।’ চট্টগ্রামের বন্দর মাঠের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের সমাবেশ শেষে এসব কথা বলেন অলি আহমদ।

গত ২ ফেব্রুয়ারি দুপুরে ওই সমাবেশে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর চট্টগ্রাম থেকে ‘উই রিভোল্ট’ বলে প্রথম বিদ্রোহ করেন কর্নেল অলি আহমেদ। বক্তব্যে তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষক পরিচয় দেননি। এর আগে জামায়াত আমিরের বক্তব্যের ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশে অলি আহমেদ বলেন, ‘চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।’

বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলেন, জামায়াত আমির বলেছেন, স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি আহমেদ। ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, চট্টগ্রাম বন্দরে আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, ‘চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।’ তিনি কোথাও কর্নেল অলির নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক বলেননি।

সেই বিতর্কের প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, ‘জামায়াতের আমির ঠিকই বলেছেন। তিনি কারও সম্মান নষ্ট করার মতো কিছু বলেননি। যারা সমালোচনা করছে তারা কুকুরের মতো আচরণ করছে, কুকুরের কাজ কুকুরই করছে। আমাদের কাজ আমরা করব।’

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬