রাউজানে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ PM
দোয়া মাহফিল ও শোকসভা

দোয়া মাহফিল ও শোকসভা © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গহিরায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকারের বাসভবনস্থ মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। 

এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

শোকসভা ও মিলাদ মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও অসহায়-দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের খাবার আয়োজন করা হয়।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬