ঘর-বাড়ি নেই, সাড়ে ৪ লাখ ঋণ থাকা শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদ কত?

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM
ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ © সংগৃহীত ও সম্পাদিত

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। হলফনামায় তিনি জানিয়েছেন, নিজের নামে কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট এবং গাড়িও নেই তার। এমনকি পারিবারিক হাতঋণ রয়েছে সাড়ে ৪ লাখ টাকার।

নির্বাচনি হলফনামায় শফিকুল ইসলাম মাসুদ তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর প্রদান করেছেন। তিনি হাতে নগদ রেখেছেন ৪৩ হাজার ২৫০ টাকা, আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা।

পেশা হিসেবে তিনি নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন শফিকুল ইসলাম মাসুদ।এছাড়া বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার। হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তার কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। তবে পারিবারিকভাবে রয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকার হাতঋণ।

ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীর পেশা চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা। হলফনামা অনুযায়ী, ড. শফিকুল ইসলাম মাসুদের রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার ইলেকট্রিক পণ্য এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে তার বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই।

হলফনামায় আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যবসা থেকে আয় ৫ লাখ ২ হাজার ৮৩০ টাকা। আর পরামর্শক হিসেবে তিনি আয় করেন ৪ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য আয় রয়েছে ৩০ হাজার টাকা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬