বিএনপির ৩০ টাকার ইফতারে কী ছিলো?

২৮ মে ২০১৯, ০৯:৫৭ PM

কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার বাবদ ৩০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ভিন্নধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতারে জনপ্রতি বরাদ্দ রাখা হয়েছে ৩০টাকা। ওই টাকার ইফতারে ছিল- দুটি খেজুর, একটা জিলাপি, একটা বেগুনি, একটা পেয়াজু, ছোলা ভাজি, মুড়ি ও ছোট এক বোতল (৩৩০ মিলি) পানি।

ইফতারির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের এই আয়োজনে অংশ নিতে হচ্ছে। আপনারা সবাই জানেন, গণতন্ত্রের মাতা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এই রমজান মাসে যখন আমরা এখানে সমবেত হয়েছি, তখন তিনিও কারাগারে থেকে বন্দি অবস্থায় পিজি হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারের বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেজন্যই আজকে আমাদের ইফতারের আয়োজনও ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছি।

তিনি বলেন, আমরা অভ্যাগত সুধীবৃন্দের কাছে, আমাদের অতিথিদের কাছে অনুরোধ জানাব- আপনাদের কষ্ট হলেও দয়া করে এটাকে স্বীকার করে নেবেন। শুধুমাত্র সেই নেত্রীর প্রতি সম্মান দেখানোর জন্য। এ সময় খালেদা জিয়াসহ আটক নেতা-কর্মী ও তাদের পরিবারের জন্য দোয়া চান বিএনপি মহাসচিব।

বিএনপির এই আয়োজনে ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের শরিক নেতারা অংশ নেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়। তবে তাদের কোনো নেতাকে ইফতার অনুষ্ঠানে দেখা যায়নি। এদিকে যুক্তফ্রন্টের শরিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। ইফতার মাহফিলে যোগ দেয়া বিএনপি ও ২০ দলের নেতাদের মধ্যে ৩০ টাকার ইফতার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে এ নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রকাশ্যে কিছু বলতে চাননি।

২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ইরান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি রাখা হয়েছে। তাকে সরকার ৩০ টাকার ইফতারি দিয়েছে। আজকে ৩০ টাকার ইফতারি করে তারই প্রতিবাদ করা হয়েছে।

 

শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী
  • ১০ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে সচেতনতা জোরদারের আহ…
  • ১০ অক্টোবর ২০২৬
রুয়েটে সিন্ডিকেটের অনুমোদনের ৫ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি …
  • ১০ অক্টোবর ২০২৬
যার এলাকায় রাশেদ খাঁন নেই, তারা কি সরকারি চাকরি করার অধিকার…
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬