মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ PM
মাহমুদুর রহমান মান্না ও মীর শাহে আলম

মাহমুদুর রহমান মান্না ও মীর শাহে আলম © সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। এর ফলে এই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিএনপির সমর্থনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আর থাকল না।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে মীর শাহে আলমের প্রার্থিতা নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। শিবগঞ্জ আসনে স্থানীয় বিএনপির দীর্ঘদিনের দাবির মুখে শেষ পর্যন্ত দলের এই প্রভাবশালী নেতাকেই বেছে নিল বিএনপি হাই কমান্ড।

এর আগে বিএনপি থেকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নাকে আসনটি ছাড় দেয়া হয়েছিল। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণ খেলাপি থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। এতে করে বগুড়া-২ আসন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, আজ দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ বিকেল ৩টায় আমি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করব।
 
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে ওই আসনে মাহামুদুর রহমান মান্নাকে আসন ছাড়ার কথা ছিল। এখন দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9