আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ AM
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পারি। এখানে আওয়ামী লীগের লোকেরাও উপস্থিত আছেন, যারা অতীত আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব এখন তো আওয়ামী লীগ নাই, তাই আমাকে আপনারা ব্যাপক ভোটে নির্বাচিত করবেন। এর আগে গত নির্বাচনে জামায়াতের প্রার্থী বুলবুলকে ৭৪ হাজার ভোটে হারিয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার জন্য বড় শক্তি হবে। এমনকি পার্লামেন্টে ধারালো যুক্তি ও বক্তব্য থাকবে চাঁপাইনবাবগঞ্জের জন্য। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, আমি টার্গেটেড সিটের মধ্যে একটা। চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসন জামায়াতের একটা টার্গেটেড আসন। এখানে ব্যাপক পরিমাণ অর্থ তারা ব্যয় করছে। এখানে যুব সমাবেশ, ম্যারাথন দৌড় করেছে জামায়াত। কিন্তু ব্যবসায়ীরা আপনারা যদি আমাকে সহযোগিতা দেন, তাহলে আই হ্যাভ এ প্ল্যান ফর নবাবগঞ্জ। সেই পরিকল্পনা আমি বাস্তবায়ন করব। আমি চাঁপাইনবাবগঞ্জকে একটি অগ্রসর, আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে চাই। 

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে পাইপলাইনে ৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প রয়েছে। জেলা শহরের জলাবদ্ধতা দূরীকরণে আরও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিরিক্ত পানি আর মহানন্দা নদীতে নামবে না, শহরের পাশে থাকা খাল সংস্কার করা হবে। এসব খাল দিয়েই পানি নামবে। এর আগে গত ৫০ বছরে অপরিকল্পিতভাবে জেলা শহরের উন্নয়ন কাজ হয়েছে। আগামী দিনে পরিকল্পিতভাবে সাজানো হবে শহরে। এজন্য আপনাদের (ব্যবসায়ী) সহযোগিতা চাচ্ছি। 

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলার ব্যবসায়ী নেতা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।0

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9