তারেক রহমানের গলায় ফুলের মালা দেওয়া কে এই নারী?

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ PM
তারেক রহমান ও তার শাশুড়ি

তারেক রহমান ও তার শাশুড়ি © ভিডিও থেকে সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারেক রহমানের পরিবারের সদস্যদেরও সেখানে দেখা গেছে।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়েছেন এক নারী। মুহূর্তেই এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছেন। নেটিজেনদের প্রশ্ন কেই এই নারী।

খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া নারী তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা এবং জাইমা রহমানের নানি তিনি।

এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
 
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক লাইনের একটি স্ট্যাটাসে নিজের আবেগ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লিখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
 
বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুট ছিল লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬