ঢাবির কবি নজরুলের সমাধি চত্বরে সমাহিত করা হবে হাদিকে

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM
কাজী নজরুলের সমাধিসৌধ ও শরিফ ওসমান হাদি

কাজী নজরুলের সমাধিসৌধ ও শরিফ ওসমান হাদি © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হাদির লাশ ঢাকায় পৌঁছার পর ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়, ‘শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।’

এতে বলা হয়, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। 
ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা জানিয়ে সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখা এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬