নরেন্দ্র মোদির পদত্যাগ

২৪ মে ২০১৯, ০৮:৫৬ PM

দ্বিতীয় দফায় শপথ নেয়ার আগে প্রথা অনুযায়ী পদত্যাগ করলেন ভারতের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর কাছে তিনি এই পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালাতে মোদিকে আহ্বান জানিয়েছেন বিহারের সাবেক গর্ভনর ও ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ।

দেশটির রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রামনাথ কোবিন্দের কাছে তুলে দেন নরেন্দ্র দামোদর দাস মোদি।

এদিকে, দেশটির সদ্যসমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ৫৪২ আসনের লোকসভার ভোটগণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায়।

সর্বশেষ বিজয়ী হিসেবে অরুণাচলের পশ্চিমের একটি আসনের বিজেপি দলীয় প্রার্থী কিরেন রিজুকে ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একক দল হিসেবে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গীরা ৫১ এবং দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬