হাদিকে গুলি করা অপরাধীরারা দেশেই, তাদের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার চেষ্টা চলছে: জুমা

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ PM
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অপরাধীরা দেশেই আছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেছেন ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাৎ এর সময় তারা আমাদের কনফার্ম করেছেন, ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে।’

আরও পড়ুন: ওসমান হাদিকে যে কারণে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে। ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬