মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনীর ৯০ শতাংশই মিথ্যা: মুফতি আমির হামজা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ PM
মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা © ফাইল ছবি

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে এতদিন যে সব লেখা হয়েছে, তার বড় একটি অংশ সত্য নয়। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনীর ৯০ শতাংশই মিথ্যা।

মঙ্গলবার (বিজয় দিবস) উপলক্ষে জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা আয়োজিত এক বিজয় র‌্যালিতে এসব কথা বলেন তিনি।

মুফতি আমির হামজা বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে এতদিন যা লেখা হয়েছে, তা মিথ্যা রচনা। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লেখা বইগুলোতে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সব কল্পকাহিনী লেখা হয়েছে, তার ৯০ শতাংশই মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এ কারণেই আমাদের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই বিজয় র‌্যালি আয়োজনের কারণ হলো—আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদারমুক্ত করে স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আজকের এই র‌্যালির মূল উদ্দেশ্য এটিই। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।’

র‌্যালিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এ দেশে যারাই জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আবার দেশকে এগিয়ে নিতে চাই। পেছনের সব ইতিহাস ভুলে নতুন ইতিহাস গড়তে হবে। এখানে দল-মতের বিভাজন না থাকাই ভালো।’

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬