বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর পাশে শোভন-রাব্বানী

২৩ মে ২০১৯, ০৭:২৮ PM

© সংগৃহীত

আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দিয়াকে তারা দেখতে যান। এ সময় দিয়ার বিরুদ্ধে নেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

রাব্বানী বলেন, দিয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার ফেসবুক স্ট্যাটাসে এর জন্য দুঃখ প্রকাশ করেছে। আর মানবিক দিক বিবেচনায় করে তার বহিষ্কারাদেশ তুলে নেয়ার ব্যাপারে বিবেচনা করব।

বহিষ্কার হওয়ার রাগে গত সোমবার দিবাগত রাতে দিয়া স্লিপিং পিল খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। রাত ২টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। একদিন সুস্থ থাকলেও বুধবার জারিন দিয়া আবার স্ট্রোক করে স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

এর আগে, কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেয়ে ছাত্রলীগের এ নেত্রী শোভন-রাব্বানীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬