মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা

২৩ মে ২০১৯, ০৭:২৭ PM
দুই শীর্ষ নেতা

দুই শীর্ষ নেতা © টিডিসি ফটো

ভারতের লোকসভা নির্বাচনে আবারো বিজেপির সম্ভাব্য জয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে বিজেপি। বিপুল ব্যবধানে দলটির জয় এখন প্রায় নিশ্চিত।

এদিকে সম্ভাব্য বিজয়কে গিরে জয়োৎসবের আয়োজন শুরু করে দিয়েছে বিজেপি। এ নিয়ে সময় সন্ধ্যায় নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানানোর কথা রয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। ১৭তম লোকসভা নির্বাচনে ৬৭০টি দলের ৮ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ৯০ কোটির মধ্যে ভোট দিয়েছেন ৬০ কোটি ৩ লাখ ভোটার।

গত ১১ এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হয় ১৯ মে। ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনে নির্বাচন হয়েছে। অন্যদিকে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬