সরকারি চাকরি ছেড়ে নির্বাচন, রুট লেভেল থেকে উঠে আসার স্মৃতিচারণা করলেন মির্জা ফখরুল

০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM
মির্জা ফখরুল ইসলাম  আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুট লেভেল থেকে রাজনীতিতে নিজের উঠে আসার স্মৃতিচারণা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এ স্মৃতিচারণা করেন। 

ফেসবুক পোস্টে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, 'আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে ছিলাম সরাসরি জড়িত, আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু রুট লেভেল থেকে । 

আজ ঠাকুরগাঁও এর ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সে দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে । সরকারী চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁর পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনে দাড়িয়ে ছিলাম এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।

এসময় তিনি ওয়াহিদকে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ দেন । ১৯৮৮ এর পৌরসভার নির্বাচনে আমার মার্কা ছিলো সাইকেল।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬