© টিডিসি ফটো
কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টায় ক্যাম্পাসের অভ্যন্তরে এ মিছিল করে নেতা-কর্মীরা।
শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করে।