জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহারুল ইসলাম

২৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ PM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, শনিবার সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামের নাম ২০২৬-২৮ মেয়াদে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব করেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটির কার্যক্রম অনুযায়ী যেকোনো সময় এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করবেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোবারক হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই কেন্দ্রীয় নায়েবে আমীর মনোনীত হয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে রংপুরে সংঘটিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। পরবর্তীতে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন, যেখানে ১৪টি যুক্তি তুলে ধরা হয়। সেই সময় তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন, যেখানে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি কারামুক্ত হন এবং মুক্তির পর তাকে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করে জামায়াত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬