বরগুনায় বিএনপিতে যোগ দিলেন সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বী

২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ AM
সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার বেতাগী উপজেলায় সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বেতাগী পৌরসভার জেলে পাড়ায় স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-০২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মণির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সংখ্যালঘুদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”— এই নীতির আলোকে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। পাশাপাশি বরগুনা-০২ আসনে অতীতের মতো উন্নয়নের ধারাবাহিকতাও বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থেই তারা ধানের শীষের পক্ষে ভোট প্রদান করবেন। দেশের নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চান বলেও তারা আশা প্রকাশ করেন এবং বিএনপিকে ক্ষমতায় আনতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: মা অসুস্থ, দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। এছাড়া বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীব প্রমুখ।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগদান অনুষ্ঠানটি শেষ হয়।

এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির ন…
  • ১১ মে ২০২৬
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট প্রদান বন্ধ, ভোগান্তিত…
  • ১১ মে ২০২৬
ঢাবিতে দেড় শতাধিক মন্ত্রী-আইন প্রণেতা, ভিসি-শিক্ষাবিদ, গবেষ…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9