খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া

২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪০ PM
বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুকের ইনফেকশনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যর খোঁজ নিতে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত আরোগ্যলাভ করেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে দেশী-বিদেশী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছে। গেল রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তার বুকে ‘সংক্রমণ’ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি (খালেদা জিয়া) খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে, উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার বুকে সংক্রমণ হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু উনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। উনার হার্টে স্থায়ী পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্টিং (রিং পরানো) করা হয়েছিল, রিং পড়ানো হয়েছিল। হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়াতে উনার খুব শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছিল। সে জন্য এখানে আমরা খুব দ্রুত উনাকে নিয়ে এসেছি।’

এদিকে, শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশনেত্রী গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। 

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, ‘ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছে। গতকাল রাতে আমি প্রায় ২টার সময়ে ফিরেছি হাসপাতাল থেকে। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। আমি অনুরোধ করব আপনারা আশু রোগমুক্তির জন্য দোয়া করবেন, দেশবাসীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে।’

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে জুমার পর দোয়া মাহফিল হয়েছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬