খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে কি না, প্রশ্ন রুমিনের

২৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ PM
আশুগঞ্জে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা

আশুগঞ্জে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা © টিডিসি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় কোনো ধরনের চিকিৎসা পাননি অভিযোগ করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কারাগারে থাকা অবস্থায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করা হয়েছিল কি না, যার কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্ঞানের আলো একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে একজন সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন ঘটল। দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করছেন।

সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না, আমি জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।’

স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আমি ও আমার পরিবার কোনো দিন বিদেশে চিকিৎসা নেইনি। ভবিষ্যতেও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি আমি এমপি হই, আমার যেকোনো চিকিৎসা আমি আমার এলাকাতেই নেব। একজন এমপি তার এলাকায় চিকিৎসা নিলে ডাক্তার, নার্সপুরো সিস্টেমটাই সঠিকভাবে কাজ করে।’

আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬