‘পুলিশ কমিশনসহ নির্বাচনের আগে দুই আইন পাস সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে’

২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির লোগো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির লোগো © সংগৃহীত

নির্বাচনের ঠিক আগে পুলিশ কমিশন ও পুলিশ কমিশন ও এনজিও-সংক্রান্ত আইন দুই গুরুত্বপূর্ণ আইন পাস করায় সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৮ নভেম্বর) সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিএনপির মহাসচিব বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।’

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬